প্রকাশিত: Wed, Dec 7, 2022 4:29 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:06 AM

ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না: ওবায়দুল কাদের

জেরিন আহমেদ: আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাড়াবাড়ি না করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফখরুল সাহেব, বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। বুধবার বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি পল্টনে কেন এত বাড়াবাড়ি করছে আমরা জানি। কিছুক্ষণ আগে খবর পেয়েছি তারা পল্টনে পুলিশের ওপর হামলা শুরু করেছে। বিএনপিকে কেউ বিশ্বাস করবেন না। বাংলাদেশের জনগণ বলে বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান। সম্পাদনা: এল আর বাদল